৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নেশার টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

জেলার মধুপুরে নেশার টাকা না পেয়ে মা ও এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন মিরাজ (২৮) নামে মাদকাসক্ত এক যুবক।

সোমবার সকাল ৭টার দিকে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় মো. আলীর স্ত্রী মিনারা (৪৮) ও তাদের প্রতিবেশী আকবর আলী (৫২)।

স্থানীয়রা জানান, আলী ও মিনারা দম্পতির ছেলে মিরাজ মাদকাসক্ত। সকালে মায়ের কাছে নেশার টাকা চান তিনি। তার মা টাকা না দেওয়ায় তিনি দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এসময় প্রতিবেশী আকবর ঠেকাতে এলে তাকেও কোপাতে শুরু করেন মিরাজ। এতে ঘটনাস্থলেই মিনারা ও আকবরের মৃত্যু হয়। এসময় মিরাজ দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আলীর ও বড় ভাই আলামিনকে (৩০) থানায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।