৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ-ভারতও

Nepal-Jolted-by-

নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার আঘাত হানা এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল দোলখা। ভূমিকম্পের প্রভাবে ভারত ও বাংলাদেশের অনেক এলাকা কেঁপে ওঠে।

সাড়ে ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি বাংলাদেশ সময় ৫টা ৩৪ মিনিটে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমের নেপাল ছিল মধ্যম মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, শনিবারের ভূমিকম্পটি ভারতের বিহারেও অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে তারা জানায় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এ নিয়ে পরপর দুদিন একই মাত্রার ভূমিকম্প অনুভূত হল নেপালে। শুক্রবার ধাদিং জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

মূলত বড় কোনো ভূমিকম্পের পরে এ ধরনের ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সব ভূমিকম্পকে বলা হয় আফটারশক। ২৫ এপ্রিল স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের পর নেপালে এ রকম দেড় শতাধিক আফটারশকঅনুভূত হয়েছে।

১২ মে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দোলখা জেলায়, শনিবারের নতুন ভূমিকম্পটির উৎপত্তি যেখানে। ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬।

এর আগে ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত আট হাজার ৪৩১ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি।

f

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।