মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

নেত্রকোণার ইয়াবা কারবারি মুজিব বন্দুকযুদ্ধে কক্সবাজারে নিহত

শেয়ার করুন

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটকের উদ্দেশ্যে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীদের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযানে গেলে মাদকব্যবসায়ীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান , ৫টি গুলী ও খালি খোসা এবং ৬ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন