মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

নেতাদের খুশি করার প্রয়োজন নাই, জনগণকে খুশি করুন

শেয়ার করুন

obaidul 6319590959607
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন। জনগণের ভালবাসা অর্জন করতে হবে। তিনি বলেন, নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোনো দিন শুকিয়ে যাবে না।

আজ বুধবার সকালে যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি এসব কথা বলেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তৃতি গ্রহণ করুন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যারা বিভেদ করবে, শৃংখলা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে সকাল ৮ টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান।

সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।

এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্ত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি বক্তব্য দেবেন।

শেয়ার করুন