৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে


বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী বলেছেন, খালিস-মুখলিস আল্লাহওয়ালাদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ছাত্রজনতার আদর্শিক ঠিকানা। সকল প্রকার বাঁধার প্রাচীর ভেদ করে, অলসতার নিদ্রা ভেঙে ইসলামী নেজাম প্রতিষ্ঠার ব্রত নিয়ে ইসলামী ছাত্রসমাজের সাবেক-বর্তমান নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী।
তাঁর স্বদেশ সফর উপলক্ষে সংগঠনের প্রাক্তন-বর্তমান দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব জেলা নেজামে ইসলাম পর্টির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবীব, শহর ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সাবেক কেন্দ্রীয় নেতা এস. মোহাম্মদ হোসেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম-সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছী, মাওলানা আবদুর রহমান জিহাদী, মাওলানা মাহবুবুল্লাহ নোমানী।
সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রাক্তন নেতাদের মধ্য থেকে আরো বক্তৃতা করেন- মাওলানা হাসান দিদার, মাওলানা খালেদ সাইফী, মাওলানা হাফেজ মোহাম্মদ সালেম, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ দেলাওয়ার হোসাইন, মোতাহেরুল ইসলাম তাহের, হাফেজ আবুল খাইর, মোহাম্মদ আলম।
জেলা সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ মক্কীর পরিচালনায় বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ আবদুল করিম, মনজুর বিন মুসা, মোহাম্মদ অলিউল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।