মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নেইমার বিশ্বের সেরা পাঁচ প্রতিভার মধ্যে একজন: ক্রুইফ

শেয়ার করুন

টোটাল ফুটবলের জনক বলা হয় ইয়োহান ক্রুইফকে। সেই ক্রুইফের প্রশংসা পাওয়া নিতান্ত ভাগ্যের ব্যাপার। অবশ্য বর্তমান যুগের ফুটবলারদের ভাগ্য নেই ডাচ কিংবদন্তির প্রশংসা পাওয়ার। কারণ ২০১৬ সালে পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি।

অবশ্য নেইমার প্রশংসা পেয়েছেন ক্রুইফের। আয়াক্স ও বার্সেলোনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ইয়োহান ক্রুইফের পুত্র জর্ডি ক্রুইফ ব্রাজিলিয়ান সুপারস্টারের প্রতিভা স্বীকার করে নিতে কার্পণ্য করেননি। বলেছেন, ‘বিশ্বের সেরা বিশেষ পাঁচ প্রতিভার মধ্যে নেইমার একজন।’

সেই সঙ্গে সাবেক ডাচ ফুটবলার বার্সেলোনাকে অনুরোধ করেছেন নেইমারকে ক্ষমা করে দিতে। ক্রুইফ জানান, বার্সেলোনার উচিৎ নেইমারকে ক্ষমা করে দেওয়া এবং পুরোনো তিক্ত অভিজ্ঞতা ভুলে যাওয়া।’

পিতার মতো খ্যাতি না পেলেও পুত্র জর্ডি ক্রুইফও খেলেছেন বার্সেলোনার মূল দলে। আয়াক্স ও বার্সেলোনার যুব দলে খেলে বড় হয়ে ওঠেছেন ৪৫ বছর বয়সী সাবেক ফুটবলার। কাতালানদের ছেড়ে জর্ডি পরে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, সেল্টা ভিগো, আলাভেস এবং এস্পানিওলের মতো ক্লাবে। ঝাঁকঝমকপূর্ণ ক্যারিয়ার না পেলেও পিতার মতো তিনিও ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। নেদারল্যান্ডসের জাতীয় দলের জার্সিতে ৯ ম্যাচ মাঠে নেমেছেন জর্ডি।

লা মেসিয়ায় বেড়ে ওঠা জর্ডি এল পাইস নামের এক স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, ‘নেইমার ফিরছে? যারা ব্যতিক্রমী, মোটের ওপর যারা ব্যবধান তৈরি করে, পরিস্কার প্রতিদ্বন্দ্বীতা করতে পারে আমি তেমন ফুটবলারদের ফিরিয়ে আনার পক্ষে। অনেক প্রতিভাবান ফুটবলার আছেন, কিন্তু সে (নেইমার) পাঁচ বিশেষ ফুটবলারদের একজন।’

নতুন মৌসুম শুরু হয়ে গেলেও নেইমারের ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন এখনও থেমে যায়নি। সোমবার (১৯ আগস্ট) আরেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো বার্সা থেকে ধারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যাওয়ায় সেই গুঞ্জনের ডালপালা আবার মেলেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি দুই ম্যাচ খেলে ফেললেও ২৭ বছর বয়সী নেইমার টমাস টুখেলের স্কোয়াডে ছিলেন না।

শেয়ার করুন