৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নেইমার বার্সা ছাড়বে না :‌ মোরিনহো

স্পষ্টবক্তা এবং ঝুঁকি নিতে ভয়ডরহীন হিসেবেই হোসে মোরিনহোকে এভাবেই চেনে ফুটবল দুনিয়া। ‘‌অসম্ভব’‌ বলে কোনও শব্দ ‘‌দ্য স্পেশাল ওয়ান’‌-‌এর অভিধানে যে রয়েছে তা বিশ্বাসই করতে চান না ফুটবল অনুরাগীরা।

তবে বুধবার ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ স্পষ্টই জানিয়েছেন যে, যতই কয়েকদিন ধরে জোর আলোচনা চলুক, নেইমারকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে গিয়ে তোলা কার্যত অসম্ভব।

মোরিনহো জানালেনন, ‘‌নিজের পছন্দের প্লেয়ারের কথা যখন যে ক্লাবের কোচ থাকি তাদেরই বলি। নতুন কিছু নয়। কিন্তু নেইমারকে ম্যান ইউয়ের জার্সি পরানো সম্ভবই নয়। কেনই বার্সা ওকে ছাড়তে যাবে বলুন তো?‌’‌

এরই পাশাপাশি মোরিনহো এদিন অন্য একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে নেইমারের জাতীয় দলের প্রসঙ্গও টেনে আনেন। এ প্রসঙ্গে‌ মোরিনহোর বলেন, ‘‌ব্রাজিলের সাধারণ লোকেরা তো সকলেই একেকজন কোচ!‌ তাই আসল কোচের কাজটা ভীষনই কঠিন। তবে চ্যালেঞ্জিং বলেই রীতিমতো উপভোগ্যও। ’‌ ‌

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।