মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নেইমারের নামে অভিযোগ করেছেন মেসি-ইনিয়েস্তারা

শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, বিদায় নিয়েছে পিএসজি। তবে, পরে লিগের ম্যাচে দেপোরতিভো লা করুনার বিপক্ষে ২-১ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে বার্সা।

আর এমন হারের পর বার্সার ব্রাজিল তারকা নেইমারের ওপর বেজায় চটেছেন আর্জেন্টাইন তারকা মেসি। ক্লাব কর্তাদের কাছে নেইমারের ব্যাপারে অভিযোগও করেছেন সিনিয়র এই তারকা।

পিএসজির বিপক্ষে ক্যারিয়ারের সেরা ম্যাচ খেলেছেন নেইমার। একাই বার্সাকে টেনে নিয়েছেন। তবে, লিগের ম্যাচে অবনবম অঞ্চলে থাকা দেপোরতিভোর বিপক্ষে খেলেননি নেইমার। খুব বেশি না হলেও ইনজুরির কারণ দেখিয়ে লা লিগার এই ম্যাচে ছিলেন না নেইমার।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে জানানো হয়, দেপোরতিভোর বিপক্ষে ম্যাচটি চলাকালীন নেইমার তার বোন রাফায়েল্লার জন্মদিনে গিয়েছিলেন। এ সময় তার বান্ধবী ব্রুনা মারকুইজিনি সঙ্গে ছিলেন।

দেপোরতিভোর বিপক্ষে নামার আগে ঊরুর পেশিতে চোট আছে বলে অনুশীলনেও ছিলেন না নেইমার। ইনজুরির কারণ দেখিয়ে কোচ লুইস এনরিকের কাছ থেকে ছুটি মঞ্জুর করে ম্যাচটি খেলেননি। এমন খবরে মেসির সঙ্গে চটেছেন দলের অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

আর কিছু স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর রটেছে, নেইমার ম্যাচের সময় বান্ধবীকে নিয়ে বিভিন্ন শপিং মলে ঘুরছিলেন।

দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভবিষ্যতে নেইমারের এই আচরণকে প্রশ্রয় না দিতে ক্লাব কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন মেসি, ইনিয়েস্তারা।

শেয়ার করুন