৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নেইমারকে ‘রেইমার’ হতে হবে

রোমারিও, রোনাল্ডো, রিভেলিনো, রিভালদো, রোনালদিনহো-ব্রাজিল ফুটবলের এক একজন গ্রেট তারকা। তাদেরই উত্তরসূরি হিসেবে দুর্দান্ত খেলে চলেছেন নেইমার।

নেইমারের দারুণ সব সাফল্যে বার্সেলোনা জয় তুলে নিচ্ছে। টানা জয়ের মধ্যে আছে ব্রাজিল। নেইমারের পায়ের জাদুতে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রয়েছে হলুদ জার্সিধারীরা। কিন্তু, তারপরও বিশ্বসেরা ফুটবলার হিসেবে কোনো স্বীকৃতি পাচ্ছেন না সেলেকাও তারকা নেইমার।

এ কারণে নেইমারের নাম ‘রেইমার’ হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন ফিফা বর্ষসেরা ব্রাজিলিয়ান তারকা কাকা। কারণ, গত কয়েক দশকে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের নামের শুরু ‘আর’ অক্ষর দিয়ে।

তিনি জানান, নেইমারের নাম যদি ‘রেইমার’ হয়, তবেই সে বিশ্বসেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নেইমারের নিজের নাম পরিবর্তন করে নেয়া উচিত। ব্রাজিলের যত কিংবদন্তি তারকা এসেছেন তাদের বেশির ভাগের নামের আদ্যক্ষর ‘আর’। তাই, তাদের মতো বিশ্বসেরার স্বীকৃতি পেতে নেইমারকে নাম পাল্টে ‘রেইমার’ করা দরকার।

কাকার পুরো নামটিও শুরু ‘আর’ দিয়ে। তার সম্পূর্ণ নাম রিকার্ডো ইজেকসন দোস সান্তোস লিতে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।