মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নেইমারকে কেনার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার

ক্রীড়া ডেস্কঃ বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার পর এখনও এক মৌসুম পার হয়নি। এখনই নেইমারকে কেনার জন্য কোমর বাঁধতে শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডিয়ায় ইতিমধ্যেই এ বিষয়টা নিয়ে জোর গুঞ্জন। রিয়াল মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তা এবং খেলোয়াড়ের পক্ষ থেকে যে সব কথা-বার্তা মিডিয়ায় ভেসে আসছে, তাতে নেইমারকে যে রিয়াল মাদ্রিদ টার্গেট করেই এগুচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই।

এই ধারনার পক্ষে আরও জোরালো প্রমাণ দাঁড় করিয়ে দিয়েছেন খোদ মেসি নিজেই। তিনিই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্যই বার্সেলোনা ছেড়েছেন নেইমার।’ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও ইতিমধ্যে নেইমারকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানিয়ে রেখেছেন।

পিএসজিতে যাওয়ার পর সতীর্থ কাভানি এবং কোচ উনাই এমেরির সঙ্গে বিরোধের জের ধরে প্যারিসে নেইমারের থাকাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে। সে কারণেই এখন জোর গুঞ্জন, আবারো ক্লাব পরিবর্তন করতে যাচ্ছেন নেইমার এবং সেই গন্তব্য এবার হচ্ছে মাদ্রিদ।

সর্বশেষ মাদ্রিদভিত্তিক প্রভাবশালী পত্রিকা মার্কার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করা হয়েছে, ‘২০০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনার জন্য এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা জানুয়ারিতে মধ্যবর্তী দল বদলে নয়।’ মার্কা জানাচ্ছে, ইনজুরি আক্রান্ত জিদানের স্কোয়াডে অন্তত এখন আর স্ট্রাইকার নেয়ার ইচ্ছা নেই রিয়ালের। তাদের লক্ষ্য ব্রাজিলের আরেক উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়র।

তারা মার্কেন রিচার্স এবং অ্যনালাইসিস করে নেইমারের জন্য পারফেক্ট সময় বের করেছে, আগামী মৌসুমেই (২০১৮-১৯) ক্রিশ্চিয়ানো রোনালদোর জুটির জন্য আরেকজন তারকা ফুটবলারকে প্রয়োজন। তখনই নেইমারকে কেনার প্রস্তাব দেবে লজ ব্লাঙ্কোজরা।

শেয়ার করুন