মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ দেশব্যাপী আলোড়িত আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নিজ মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানি এবং ইন্ধন দিয়ে আগুন লাগিয়ে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘একেএসবি’ মানব কল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

একেবিএস-মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবাইর উদ্দিন, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, নিজাম উদ্দিন সাগর ও হাসান আলীসহ কক্সবাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশগ্রহন করেন।

এতে বক্তারা বলেন, এবারের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নিজ মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানি এবং গ্রেপ্তার অবস্থায় জেল হাজতের অভ্যন্তর থেকে অধ্যক্ষের ইন্ধনে প্রকাশ্যে দিনদুপুরে গায়ে আগুন লাগিয়ে হত্যার ঘটনায় পুরো বাংলাদেশের হতবাক হয়েছে। পুরো দেশের মানুষ কেঁদেছে এ হত্যাকান্ডের ঘটনায়। এ ধরণের হত্যাকান্ডের ঘটনায় দেশের মানুষের নৈতিক এবং মানবিক পরিস্থিতির মানদন্ডের চিত্র ফুটে উঠেছে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা বলেন, লৌমহর্ষক এ হত্যাকান্ডের শিকার নুসরাতকে আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু নুসরাতের মত আর যেন কোন নারী-শিশু ধর্ষিত, নির্যাতিত এবং জীবন দিতে না হয়; সেই ধরণের ব্যবস্থা নেয়া রাষ্ট্র পরিচালকদের মৌলিক দায়িত্ব।

বক্তারা নুসরাত হত্যাকান্ডে জড়িত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজদ্দৌল্লাহ’র ফাঁসি এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে মানববন্ধন শেষে সংগঠনটির নেতাকর্মিরা সিরাজদ্দৌল্লাহ’র মৃত্যুদন্ড ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদানের আইন পাশ, নুসরাত হত্যার দ্রুত বিচার সম্পন্ন, শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর জোর দেয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্যে লিপ্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন