মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিহত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

শেয়ার করুন

ব্রাজিলসহ সারা ফুটবল বিশ্বে এখনও তাজা রয়েছে বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলারদের স্মৃতি। যে ৯ জন বেঁচে ফিরেছেন তাদের এই ভয়াবহ ঘটনা সারাজীবন তাড়া করে ফিরবে। গত ২৮ নভেম্বর সেই দুর্ঘটনায় সর্বমোট ৭১ জন নিহত হয়েছিলেন। নিহত ফুটবলারদের স্মরণে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ম্যাচের।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে রিও ডি জেনিরোতে হওয়া ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে তিতের শিষ্যরা। নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার দুদু। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন ফুটবলার ডিফেন্ডার নেতো, আলান রুসকেল ও গোলরক্ষক জ্যাকসন ফোলমান ও রেডিও ধারাভাষ্যকার রাফায়েল হেনজেল উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। এক পা হারানো গোলরক্ষক ফোলমান হুইলচেয়ারে করে মাঠে আসেন। হেনজেল এই ম্যাচে ও গ্লোবো টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দেন।

শেয়ার করুন