২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নির্বাচ‌নের জন্য প্রস্তুত বিএন‌পি : গ‌য়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বরআগামী কাল নির্বাচন হ‌লেও বিএন‌পি ৩০০ আস‌নে প্রার্থী দি‌তে পার‌বে। তা‌তে প্রার্থী খোঁজা লাগ‌বে না। মানুষ ভোট দি‌তে পার‌বে এমন নির্বাচ‌নের জন্য প্রস্তুত বিএন‌পি।
বুধবার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে খ্যা‌তিমান সাংবা‌দিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা ব‌লেন। সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ ডে‌মো‌ক্রে‌টিক কাউন্সিল।

গয়েশ্বর চন্দ্র রায় ব‌লেন, আওয়ামী লীগ নির্বাচ‌নে বিশ্বাস ক‌রে না। ৫ জানুয়ারির ম‌তো নির্বাচন হ‌লে প্রস্তু‌তির দরকার নেই। তা‌দের (আওয়ামী লী‌গের) তো র‌্যাব, পু‌লিশসহ আইনশৃঙ্খলা বা‌হিনী তো আছেই। ৫ জানুয়ারির নির্বাচ‌নে ভোট কে‌ন্দ্রে গরু, ছাগল, কুকুর দেখলাম সন্ধ্যার পর দে‌খি ৪৫ শতাংশ ভোট প‌ড়েছে। এ রকম নির্বাচ‌নে আবার কি‌সের প্রস্তু‌তি?

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, আমরা শ‌ক্তিশালী নির্বাচন ক‌মিশন চাই।এজন্য সকল দ‌লের সা‌থে আলোচনা ক‌রে নির‌পেক্ষ নির্বাচন ক‌মিশন গঠন কর‌তে হ‌বে। এমন ইসি গঠন কর‌তে হ‌বে যারা জনগ‌ণের ভোটের নিরাপত্তা দি‌তে পার‌বে।‌ মেরুদণ্ডহীন নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে কখন নির্বাচন সুষ্ঠু হ‌বে না।

আয়োজক সংগঠ‌নের সভাপ‌তি এম এ হা‌লি‌মের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য রা‌খেন, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি অধ্যাপক এমাজ উদ্দিন আহ‌মেদ, ‌বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।