৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে, বোঝা যাবে ফল প্রকাশের পর : রিজভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে তা বোঝা যাবে ফল প্রকাশের পর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

কিন্তু কতটা সুষ্ঠু হয়েছে, তা এই মুহূর্তে বোঝা যাবে না। নির্বাচনের ফল প্রকাশের পর বোঝা যাবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাইরে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হলেও ভেতরে ভেতরে কারচুপি হতে পারে। আবার ভোটগ্রহণ যাই হোক ফলাফল তৈরির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হতে পারে। সেজন্য ফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।