৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নির্বাচনে না এলে বিএনপি বিলীন হয়ে যাবে

বিএনপি আগামী নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ‘মানি না মানবো না’ এটি বিএনপির ভাঙা রেকর্ড। এ রেকর্ড বাজিয়ে আর লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল জলিলের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ। এ কমিশনের অধীনে সকল নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যেই কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।

শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য খাইরুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, আওয়ামী লীগ নেতা নির্মল কৃষ্ণ, শাকিল আহমেদ বাদল, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, অ্যাড. খোদাদদ খান পিটু, অ্যাড. ওমর ফারুক সুমন, প্রয়াত নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন, শাহনাজ মালেক, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার প্রমূখ বক্তব্য রাখেন।

 

এসময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারি ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভার আগে শুরুতেই মন্ত্রী ওবায়দুল কাদের মরহুম আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।