১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নির্বাচনী প্রচারে খালেদা জিয়া

khaleda_zia1429363146

 

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 তিনি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এলাকায় প্রচারে নামেন। খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতা-কর্মীরা।

গুলশানের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে বাড্ডা এলাকায় যান খালেদা জিয়া। এ সময় তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।

এ সময় খালেদা জিয়া জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে বাস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন আজ প্রথম প্রচারে নামলেন। এরপর তিনি প্রতিদিন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।