২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে মাঠে নামবে ছাত্রলীগ

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে দেশজুড়ে ছাত্রলীগের ৫০ হাজার নেতাকর্মী কাজ করবে। এ অভিযানে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এ নির্দেশ সফল করতে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান। সভা সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

মতবিনিময় সভায় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা নিরক্ষরতা মুক্তি অভিযানের কর্মসূচি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সাক্ষরতা অভিযানে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাকদের নেওয়া কয়েকটি পদক্ষেপের পরিবর্তন দাবি করেন নেতারা। এ পদক্ষেপগুলোতে সভাপতি-সাধারণ সম্পাদকের একক আধিপত্য প্রকাশ পেয়েছে বলে হতাশা ব্যক্ত করেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এ সময় তারা সাক্ষরতা অভিযানে নিরক্ষর লোকদের প্রণোদনার ব্যবস্থা করা, নেতাদের স্ব স্ব এলাকায় কাজ করার সুযোগ দেওয়া, নেতা-কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।