মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘নিখোঁজ’-এ বেলাল খান

শেয়ার করুন

জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের সিনেমায় ব্যবহৃত ‘পাগল তোর জন্য রে পাগল এ মন’ গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরপর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক ও মিউজিক ভিডিওর গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন তিনি।

ঈদুল ফিতরের জন্য নির্মিত ‘নিখোঁজ’ শিরোনামের নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলে জানা গেছে। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর করেছেন শাহরিয়ার বাধন। সম্প্রতি পুরান ঢাকায় ওয়াহিদ শাহীনের স্টুডিওতে গানটির রেকডিং করা হয়।

এ প্রসঙ্গে বেলাল খান বলেন , ‘অসাধারণ হয়েছে গানটি। গানের ডেমো শুনে আমার পছন্দ হওয়াতে গানটি গেয়েছি। আর শাহরিয়ার বাধনকে জানি সে ভালো গান করে কিন্তু সে যে এত ভালো সুর করে আমার জানা ছিল না। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

শেয়ার করুন