১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

না ফেরার দেশে এস.এম ফেরদৌস, জেলা বিএনপির শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ সড়ক দুর্ঘটনায় আহত রামু উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান এস. এম ফেরদৌস মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকাল ৫টায় খুনিয়াপালংস্থ নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে শনিবার বিকেল ৫টায় কক্সবাজার শহরের সী-কুইন মার্কেটের সামনে মোটর সাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিএনপি নেতা এস. এম ফেরদৌস।
দুর্ঘটনার পরপরই তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম পাঠানো হয়। মরহুমের মরদেহ চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে। সকাল ৯ টায় রিপোর্ট লেখাকালে এস.এম ফেরদৌসের মরদেহ এলাকায় পৌঁছেনি।
এস. এম ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট হাসান ছিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বানী দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।