২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নায়েক রাজ্জাককে ঢাকায় প্রেরন

Coxs-Rajjak_thereport24

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অপহৃত বহুল আলোচিত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এ ব্যাপারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকি জানান, আবদুর রাজ্জাককে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। পরে ঢাকায় সদর দপ্তরে এনে সংবাদ সম্মেলন করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সেখানে উপস্থিত থাকবেন।
এর আগে টেকনাফ স্থল বন্দরে পৌঁছে ইমিগ্রেশন ঘাটে এসেই আলোচিত এই বিজিবি সদস্য রাজ্জাক সংবাদকর্মীদের বলেন, মিয়ানমার বিজিপি নদীতে টহলরত অবস্থায় আমাকে সেদিন অপহরণ করে। আমি মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, গত ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লশি চালায়। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা বিজিবি সদস্যদের উপর গুলি ছুড়ে। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলার রাজ্জাককে অপহরণ করে মিয়ানমারের দিকে চলে যায়। বিপ্লব বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে উঠছেন।
অবশেষে গত ২৫ জুন বৃহস্পতিবার নানা নাটকিয়তার মধ্য দিয়ে বিকালে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের পর রাজ্জাককে বিজিবি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।