৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার হেফাজতে

index 1_84923

টেকনাফের নাফ নদীর দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থান থেকে ধরে নিয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্ত পুলিশের (বিজিপি) হেফাজতে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিপি স্বীকার করেছে যে, নায়েক আবদুর রাজ্জাক তাদের হেফাজতে রয়েছে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন। এছাড়া গুলিবিদ্ধ সিপাহী বিপ্লব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন আশঙ্কামুক্ত।
তবে কবে নাগাদ পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান।
প্রতিদিনের মতো বিজিবি’র সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে বুধবার ভোরে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে আরেক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।