১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

নাশকতার চেষ্টায় পুলিশের আরও ২ মামলা; বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মী আসামি


নিজস্ব প্রতিবেদক :

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার দায়ে কক্সবাজারের দুইটি থানায় আর ও ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এই ২ টি মামলার আসামি ৪৬ জন। এ নিয়ে জেলায় দুই দিনে ৬ টি থানায় ৭ টি মামলা দায়ের করল পুলিশ। এই ৭ টি মামলায় ১২২ জন।

সর্বশেষ মঙ্গলবার নতুন ২ টি মামলা হয়েছে উখিয়া ও টেকনাফ থানায়। উখিয়া থানায় দায়ের করা মামলার বাদি উপ পরিদর্শক আবদুল ওয়াহেদ। এই মামলায় এজাহার নামীয় আসামি ৩৫ জন। কোটবাজার এলাকায় নাশকতার চেষ্টার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। এছঅড়া টেকনাফ থানার উপ-পরিদর্শক মিল্টন মন্ডল বাদি হয়ে দায়ের করা মামলায় ২১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। টেকনাফের হ্নলি ইউনিয়নের মিনাবাজার এলাকায় নাশকতার চেষ্টা, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের দায়ে এই মামলা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার পুলিশ বাদি হয়ে কক্সবাজারের ৪ টি থানায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর মধ্যে কক্সবাজার সদর থানায় ২ টি, রামু, মহেশখালী ও ঈদগাঁও থানায় ১ টি করে ৩ টি মামলা হয়েছে।

রামু থানায় দায়ের করার মামলার বাদি উপ-পরিদর্শক মুহাম্মদ ইয়াছিন। যেখানে এজাহারনামীয় আসামি করা হয়েছে ৮ জনকে।

ঈদগাঁও থানায় দায়ের করা মামলাটির বাদি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। মামলায় এজাহারনামীয় আসামী ১৫ জন।

কক্সবাজার সদর থানায় দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি বাদি উপ-পরিদর্শক ওবাইদুল হক। যে মামলাটিতে এজাহারভূক্ত আসামির নাম রয়েছে ১৯ জন।

কক্সবাজার সদর থানার অপর মামলাটির বাদি উপ-পরিদর্শক মিঠুন সিংহ। যে মামলায় এজাহারে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।