৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন

এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৪ জুন থেকে লন্ডনে পর্দা উঠবে এগারতম আসরের। ফাইনাল ২৩ জুলাই। তবে এখনো পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রুপ পর্বের ২৭ ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ দিনে। ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টৌনটনে অনুষ্ঠিত হবে এ ম্যাচগুলো। ১৮ জুলাই ব্রিস্টলে প্রথম সেমি-ফাইনাল ও ২০ জুলাই ডার্বিতে দ্বিতীয় সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের প্রমীলা বিশ্বকাপের খেলা হবে পাঁচ ভেন্যুতে। টৌনটন ও লিচেস্টারে ৭ টি করে এবং ব্রিস্টলে ও ডার্বিতে ৮ টি করে ম্যাচ হবে। লর্ডসে হবে ফাইনালের মহারণ।

এদিকে মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে ৪ দল। মূলপর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।