৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নারী পুলিশ ধর্ষণ এএসআই কলিমুর তিন দিনের রিমান্ডে

111132

নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের ঘটনায় মূল আসামি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কলিমুরের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে বৃহস্পতিবার দুপুরে এএসআই কলিমুরকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশের (ডিবি) পরিদর্শক আলম মিয়া। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজারের কলাতলী এলাকা থেকে বুধবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কালিমুর রহমানকে গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মফিদুল ইসলাম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় তুরাগ থানায় কর্মরত ওই নারী কনস্টেবলকে গত বুধবার গণধর্ষণ করে তার সাবেক স্বামী কলিমুর ও তার বন্ধুরা। শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।

২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে ওই নারী কনস্টেবলের বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

এএসআই কালিমুর বর্তমানে পুলিশের স্পেশাল সিকিউরিটি এ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।