২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার মহিলা আ’লীগের সহযোগিতায়

নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নেতৃত্বে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ

রায়হান সিকদার,(লোহাগাড়া): বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য সমাজ কর্মী ও নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার মহিলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় থেং খালী ময়নার ঘোনা ক্যাম্পে ৪ অক্টোবর সকালে ২হাজার অসহায় নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা শরাণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সমাজকর্মী ও নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক হামিদা তাহের, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি চম্পা উদ্দিন, সহ-সভাপতি শিরিন বানু, নাছিমা আক্তার, কক্সবাজার মহিলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নার্গিছ আক্তার মুন্নি। এছাড়া সাতকানিয়া সদর ইউনিয়নসহ কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।