১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নারী নির্যাতনের জন্য চলচ্চিত্রকে দুষলেন ভারতীয় মন্ত্রী

 


চলচ্চিত্রে সহিংস দৃশ্য দেখানোর ফলে নারীর ওপর সহিংসতা বাড়ছে বলে অভিযোগ করেছেন ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মণিকা গান্ধী।

চলচ্চিত্রে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘চলচ্চিত্র দেখে পুরুষরা মনে করে নারীর ওপর সহিংসতা চালিয়ে তারা পার পেয়ে যাবে। চলচ্চিত্রে দেখেন কী বার্তা দিচ্ছে, ইভটিজিংয়ের মধ্য দিয়ে রোমান্টিক দৃশ্যের অবতারণা ঘটছে। বন্ধুসমেত কেউ একজন কোনো নারীকে ঘিরে ধরে, তার পা থেকে মাথা অবধি রোমান্টিকভাবে দেখছে। তারপর তাকে স্পর্শ করছে। এরপর ধীরে ধীরে প্রেম শুরু হচ্ছে।’
গোয়াতে এক অনুষ্ঠানে মণিকা এসব কথা বলেন।

তিনি আরো জানান, বলিউডসহ অন্যান্য ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে এ ধরনের দৃশ্য উপস্থাপনের ফলে নারী নির্যাতনের মতো ঘটনা দিনদিন বেড়েই চলেছে। তার ভাষায়, ‘প্রত্যেক চলচ্চিত্র শুরু হয় ইভটিজিং দিয়ে, সেটা হিন্দি কিংবা এ অঞ্চলের যে চলচ্চিত্রই হোক।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।