মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

নাফ সিটি ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে হ্নীলা টু-ব্রাদার্স সেমিফাইনালে

শেয়ার করুন

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় ট্রাইবেকারে নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়াকে ৪-২গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবল একাদশ।
১৭ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়া ও হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবলএকাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর পরও উভয়দল আক্রমন-পাল্টা আক্রমণ চালিয়ে খেলাকে উত্তেজনাপূর্ণ করে তোলেন। কিন্তু কোন দলই গোলের দেখা না পেয়ে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স ফুটবল একাদশ ৪-২গোলে নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়াকে পরাজিত করে সেমিফাইনালে অবতীর্ণ হয়। খেলায় প্রধান রেফারী ছিলেন মুজিব,সহকারী রেফারী ছিলেন আনিস ও জয়নাল আবেদীন এবং ৪র্থ রেফারী ছিলেন জয়নাল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক সেলিম। ১৯ফেব্রুয়ারী বিকাল ৪টায় লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম তরুণ প্রবাহ বড় হাবিব পাড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন