২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে চারটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

teknaf logo
টেকনাফের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের চারটি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের নাফ নদীর জলসীমানা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায়। এসব নৌকায় ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে। এদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু।

টেকনাফ ২নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। এরপরও কিছু কিছু পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিজিবির সদস্যরা তাদের বাধা দিয়ে স্বদেশে ফেরত পাঠাচ্ছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গত দুই দিনে মাত্র চারজন রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তার কারণে এটি সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে করে রোহিঙ্গারা। সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।