১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাফনদী হতে অজ্ঞাতনামা মহিলার মৃত দেহ উদ্ধার

teknaf-pic-b-08-11-16
টেকনাফের হ্নীলা সংলগ্ন নাফনদীতে অজ্ঞাতনামা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়-৮নভেম্বর সকাল সাড়ে ১১টারদিকে হ্নীলা মৌলভীবাজারের অমল দাশ নামে এক ব্যক্তি নাফনদীর পাড়ে কাঠ কুড়ানোর সময় একটি ভাসমান লাশ দেখতে পেয়ে উপস্থিত বিজিবির টহল সদস্যদের অবহিত করে। বিজিবি জওয়ানেরা থানা পুলিশকে খবর দিলে টেকনাফ মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভাসমান অজ্ঞাতনামা মহিলার লাশটির সুরতহাল রিপোর্ট তৈরীর পর উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে এসআই মোঃ সাইফুল ইসলাম জানান-খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটি মনে হয় ৫/৬দিন পূর্বের। দূর্গন্ধ বের হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। মালিকানা না থাকলে লাশটি বেওয়ারিশ হিসেবে সেখানে দাফন হতে পারে। এই লাশ উদ্ধারের পর স্থানীয় লোকজন মনে করছেন নাফনদী পার হওয়ার সময় নদীতে পড়ে অথবা কেউ মেরে নদীতে ফেলে দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।