৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

নাফনদীতে নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে মোহাম্মদ রফিক (২১) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে শাহপরীরদ্বীপ ঘোলারমুখ নাম পয়েন্ট থেকে মৃতদেহটি ভেসে উঠলে তা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন সবরাং ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রেজাউল করিম।

উদ্ধার মোহাম্মদ রফিক শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার হাবিবুর রহমানের ছেলে। এখনো নিখোঁজ রয়েছে তার ভাই মোহাম্মদ ওসমান (২২)।

রোববার তিন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়। এ ঘটনায়শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ আয়ুব (৩০) মূর্মষ অবস্থায় এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। তিনি টেকনাফ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ ষ্টেশনের কর্মকর্তা এম এস কবির জানান, কোস্ট গার্ডের একটি দল শাহ পরীর দ্বীপের গুলারচর এলাকায় তল্লাশি চালিয়ে মোহাম্মদ রফিক (২১) এর লাশ উদ্ধার করে। এখনো আরো ১ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে সেন্টমাটিনের নৌবাহিনীরও উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।