১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাফনদীতে নিখোঁজদের একজনের মৃতদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকা ভ্রমণে নিয়ে নিখোঁজ ৩ জনের মধ্যে এক জনের মৃতদেহের সন্ধান মিলেছে। মৃতদেহটি টেকনাফ পৌরসভার পল্লান পাড়ার ছাব্বির আহমদ ওরফে মনু মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৯) এর ।
নিখোঁজ অপর ২ জন হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক।
আজ বুধবার দুপুর ১ টার দিকে নাফ নদীর নতুন জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় পেয়ে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান।
গতকাল মঙ্গলবার বিকেলে নাফ নদীর নতুন জেটির কাছেই নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় ১৪ জনকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ ছিলেন ।
টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান জানান, বাকি দু’জনকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মী ও জেলেরা নাফ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে স্নান করতে নেমে নিখোঁজ হন ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ছাত্র সুদীপ্ত দে। তার সন্ধানে লাইফ গার্ড কর্মীর পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে কাজ করছে নৌ বাহিনী জাহাজ ও তাদের ডুবুরি দল। তারও সন্ধান মিলেনি।
ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারি পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ এ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
নৌবাহিনীর স্পেশাল ওয়ার্কের ডাইর্ভিং এন্ড সার্ভিসের লে. কমান্ডার নাঈম তারিক বলেন, ‘আমাদের দল কক্সবাজার সমুদ্র উপকূলের সবস্থানে অভিযান চালাচ্ছে, আশা করি বিকেলের মধ্যে উদ্ধার সম্ভব হবে। তবে সমুদ্রে স্রোতের টান বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।