১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাজিরারটেক চ্যানেল থেকে বিহিঙ্গি ও কারেন্ট জাল জব্দ

কক্সবাজারে বিপুল পরিমান নিষিদ্ধ বিহিঙ্গিজাল ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। ২১ মে সকালে বাঁকখালী নদী মোহনা থেকে জব্দকৃত এস অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম.এ নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকাল ১১ টায় নিয়মিত টহলের সময় নাজিরারটেক সাগর চ্যানেলের বাঁকখালী মোহনায় কয়েকটি ফিশিং বোটে তল্লাশী চালিয়ে ৫টি বড় আকারের বিহিঙ্গিজাল ও এক লক্ষ ৩৫ হাজার ৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জাল দুপুর ২টায় নুনিয়াছড়াস্থ কোস্টগার্ড অফিসের সামনে পুড়িয়ে নষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) কার্যালয়ের ক্ষেত্র সহকারী মো: হামিদুল হক এসময় উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।