১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

নাজাতের দশকে যে ৩টি আমল করা জরুরি

আজ ২০ রমজান। মাগফেরাতের শেষ দিন চলছে আজ। সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে নাজাতের দশক। দেখতে দেখতে রহমত ও মাগফেরাতের দশক শেষ হয়ে গেল।

পবিত্র রমজান মাস মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। এ অনুগ্রহের মাস রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে থাকেন।

এ দশকেই রয়েছে মুমিন মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের রাত ‘লাইলাতুল কদর’। কুরআনের এ রাতকে কেন্দ্র করে একটি সুরাই নাজিল করা হয়েছে। সেখানে ‘লাইলাতুল কদর’কে হারাজ মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে।

রমজানের শেষ দশকের প্রতিটি রাতে মুমিন বান্দার জন্য ৩টি কাজ করা আবশ্যক। যা তুলে ধরা হলো-

সুরা ইখলাছ পড়া
শেষ দশকের প্রতিদিন ও রাতে নূন্যতম তিনবার সুরা ইখলাছ তেলাওয়াত করা। কেউ যদি তিনবার সুরা ইখলাছ তেলাওয়াত করে, তবে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কুরআন তেলাওয়াতে সাওয়াব দান করবেন।

একদিন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক রাতে (শোবার সময়) এক-তৃতীয়াংশ (১০ পারা) কুরআন পড়তে পারবে? সাহাবাগণ আরজ করলেন, এটা কেমন করে সম্ভব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- কুল হুয়াল্লাহু আহাদ` (সুরা ইখলাছ) কুরআনের এক তৃতীয়াংশ। (বুখারি ও মুসলিম)

ফজর এবং ইশা’র নামাজ জামাআতে আদায় করা
রমজানের শেষ দশকে ইশা এবং ফজর নামাজ জামাআতের সঙ্গে আদায় করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো। আর যে ইশা এবং ফজর নামাজ জামাআতে আদায় করলো, তবে ওই ব্যক্তি সারারাত নামাজে আদায় করল। (তিরমিজি)

দান-খয়রাত করা
রমজানের শেষ দশকের প্রতি রাতে গরিব অসহায়দের মাঝে দান করা। কারণ এ দশকে রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল ক্বদর। দানের রাতে যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়; তার ওই এক রাতের দান হাজার মাস দান করার সমান সাওয়াব লাভ হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকের প্রতি রজনীতে উল্লেখিত তিনটি কাজ করার তাওফিক দান করুন। লাইলাতুল কদরের বরকত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।