১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২ | ১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে ডিসি মিজানুল

11199020_616722908464581_1864617321_n

 নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে অবস্থিত ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত ফাঁড়ী ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো.মিজানুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৭মে) সকালে তিনি প্রথম বারের মত সেখানে যান।

এর আগে নবাগত জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতাল ও ৩১ বিজিবির জোন হেডকোয়ার্টার পরিদর্শন করেন। এসময় ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.হাসান মোরশেদ পিএসসি জি প্লাস, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে, দুপুর ২টায় সীমান্তের ঘুমধুম ইউনিয়নে বাইশফারি বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকায় অবৈধভাবে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ রোধকল্পে ১৭ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত এক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম প্রমূখ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।