২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নাইক্ষ্যংছড়ি সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

vibageo2
পাহাড়ী উপজেলা নাইক্ষ্যংছড়ির নির্ঝন প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে গেলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি দীর্ঘ ১০ ঘন্টা নাইক্ষ্যংছড়ি অবস্থান করেন। বিভাগীয় কমিশনার সকালে নাইক্ষ্যংছড়ি পৌছে প্রথমে উপবন লেকে বনায়ন কর্মসূচী ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি কৃত্রিম লেকের পানিতে বরষি ফেলে মাছ ধরার স্বাদও গ্রহণ করেন। ১১টায় তিনি উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেণ। দুপুর ২টায় উপজেলা পরিষদ জামে মসজিদের সম্প্রসারিত ভবন ও অজুখানা উদ্বোধন করেন। এসময় যুগ্ম সচিব মো: ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহামদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলামসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তিনি ইফতার শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।