১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাজেট ঘোষণা

হাফিজুল ইসলাম চৌধুরী:  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৯-২০ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) সকালে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়।
এতে সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। সভায় বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের সচিব ছৈয়দ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আব্দু সাত্তার প্রমূখ।
সভায় ২০১৯-২০২০ সালে সদর ইউনিয়ন পরিষদের আয় এবং ব্যায় ধরা হয় ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ ধরা হয় ১৫ লাখ টাকা, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে ২৮ লাখ ৬০ হাজার টাকা ও শিক্ষাখাতে ১২ লাখ টাকা।
বাজেট আলোচনা সভায় ইউএনও সাদিয়া আফরিন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের জন্য কী কী উন্নয়ন করা হবে, তা তাঁদের জানার অধিকার আছে। এ জন্য উন্মুক্ত বাজেট ঘোষণার উদ্যোগ নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।