মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে নিখোঁজ তিন

শেয়ার করুন

bandarban-sm20161125053042
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ৩ ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন দোছড়ি ইউনিয়নের ২ ও ৪নং ওয়ার্ডের মাছিবরপাড়া গ্রামের বাসিন্দা ধূংখি মার্মার পুত্র মংহ্লা চিং মার্মা (৪৫) ও থুইহ্লা মং মার্মা (৩২) এবং একই এলাকার ঞোথোয়াই মার্মার ছেলে ক্যাচিং থোয়াই মার্মা (২২)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্য নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করলে বিষয়টি জানাজানি হয়।

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ নভেম্বর) সকালে নিখোঁজরা উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নে পাশ্ববর্তী গ্রামের মামা-ভাগিনার ঝিরি নামক স্থানে মাছ ও কচ্ছপ আহরণের জন্য যায়। এরপর থেকে তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে নিখোঁজ থুইহ্লা মং মার্মার ভাই চাই সুই চিং মার্মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মিয়ানমারের কোনো সন্ত্রাসী দল তাদেরকে অপহরণ করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, মাছ ধরতে গিয়ে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন