১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়ি টির্চাস অর্গানাইজেশনের ইফতার মাহফিল

Eftar mahfil pic2

নাইক্ষ্যংছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের জীবন মান উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন নাইক্ষ্যংছড়ি টির্চাস অর্গানাইজেশনের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার ২২জুন বিকালে রেষ্ট হাউস সংলগ্ন স্থানীয় কালব অফিসে অনুষ্টিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ছালামত উল্লাহ।
সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যের মাঝে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা, প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার, হেলাল উদ্দিন, আবু সাদাত মোহাম্মদ আলমগীর, রোবায়েত নাহিদ নুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী আবদুল গফুর রিয়াদ, ব্যংক কর্মকর্তা সালাউদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, অংজাই চাক, আতিক উল্লাহ, মোহাম্মদ রফিক, মো: নুরুল আমিন, মাহাবুব প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।