১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়ি উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য আসনে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Nari

প্রথম বারের মত অনুষ্টিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে। সোমবার ১৫ জুন সংরক্ষিত-২ ঘুমধুম সোনাইছড়ি ইউনিয়নের সম্পূর্ণ এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ আসনে মোট ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ঘুমধুম ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সদস্য শ্রীমতি চিংমে তংচঙ্গ্যা। তিনি (হরিণ) প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী খালেদা বেগম (চাঁদ) প্রতিক নিয়ে পেয়েছেন পাচর্ঁ ভোট। এর আগে ১ নং আসনে ( উপজেলার সদর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং এবং বাইশারী ও দৌছড়ি ইউনিয়ন) আসনে দৌছড়ি ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্য জইতুন্নাহার বিনা প্রতিদ্বনিদ্ধতায় নির্বাচিত হয়েছিলেন।
সোমবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইঅং মার্মা। মোট ভোটারের সংখ্যা ছিল ১৫।
এদিকে সোমবার নব নির্বাচিত সংরক্ষিত আসনের নারী সদস্য শ্রীমতি চিংমে তংচঙ্গ্যা জয়লাবের পর পরই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় আওয়ামীলীগ সম্পাদক নব নির্বাচিত নারী সদস্যকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে জনসেবায় অবদান রাখার জন্য পরামর্শ দেন। এসময় ঘুমধুম ইউপির প্যনের চেয়ারম্যান কামাল উদ্দিন, উপেন্দ্র লাল কারবারী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।