মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রথম বিসিএস ‘শিক্ষা’ জয়দেব সংবর্ধিত

শেয়ার করুন

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রথম বিসিএস শিক্ষা (৩৬তম) সুপারিশকৃত তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র জয়দেব কর্মকারের সংবর্ধনা ও জেএসসি-২০১৭ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুর আহমদের সভাপতি অনুষ্ঠিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ছাফা মোতালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ তুমব্রু’র কৃতি সন্তান মোঃ ফরিদ। তিনি এসময় বলেন, জয়দেব কর্মকার (এম.বি.এ) ঘুমধুম ইউনিয়ন নয়, পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রথম বিসিএস শিক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসি কর্তৃক সুপারিশকতৃ হওয়ায় ঘুমধুমবাসির পক্ষ থেকে তাকে হৃদয়োৎসারিত সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরো জয়দেব কর্মকার সৃষ্টি হবে আমাদের ইউনিয়ন থেকে এ প্রত্যাশা করছি। এছাড়াও অনুষ্টানে উপস্থিত অতিথিরা জয়দেব কর্মকারের গর্বিত পিতা-মাতা এবং শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে স্বাগত বক্তব্যে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, জয়দেব কর্মকর্তা আমার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৭সালে প্রথম বৃত্তি লাভ করেছিলেন। তখন থেকে আমার মনে ধারণা ছিল সে একদিন মানুষের মতো মানুষ হয়ে এই এলাকাকে আলোকিত করবে। আজ তাই সত্যি হলো। আমরা যারা শিক্ষক হিসেবে বেঁচে আছি তারা খুবই গর্ববোধ করছি। আর শিক্ষকদের মধ্যে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে , তাদের আতœাও শান্তি পাবে কবরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে.এম. জাহাঙ্গীর আজিজ ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহির আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাত্রাঝিরি সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন, বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, ঘুমধুম ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উদ্দিন, রেজু মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল হক, ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো প্রমূখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন আইভি রহমান স্মৃতি সংসদ ও এসএমসি সদস্য ছৈয়দুল বশর। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ জাহান।

শেয়ার করুন