২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচন স্থগিত

court2_55604
ভোটগ্রহণের এক দিন আগে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা কেন হালনাগাদ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।

ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে করা রিটের শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু সায়েম।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কিমশনার, নির্বাচন কমিশন সচিব, বান্দরবন জেলা প্রশাসক (ডিসি), নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সাত জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট দিদারুল আলম বিষয়টি কক্সবাজারসময় নিউজকে জানিয়েছেন। নির্বাচন স্থগিতের বিষয়টি ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সংশ্লিষ্টদের ফোনে জানিয়েছেন।

দিদারুল আলম জানান, সোমবার (৩১ অক্টোবর) ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ওই ইউনিয়নের সংক্ষুদ্ধ ভোটার আলী হোসেন ভোটার তালিকা হালনাগাদ করার দাবিত জনস্বার্থে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি করে আদালত এই আদেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।