২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নাইক্ষ্যংছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম করোনা আক্রান্ত, দোয়া চেয়েছেন

মোঃ আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর করোনা সনাক্ত হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আবু জাফর মোঃ ছলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ জুন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী শরীরে জ্বর এবং সর্দি কাশি থাকায় স্বাস্থ্য বিভাগের একটি টিম তাঁর বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করেন।

সেই নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ নমুনা টেস্টের ফলাফল পজেটিভ আসে। তবে তিনি
অসুস্থ হওয়ার পর থেকে হোম কোয়ারেন্টেইনে ছিলেন। নমুনা দেওয়ার পর হইতে ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করায় বর্তমানে সুস্থ আছেন।

আজ তার সংস্পর্শে থাকা পুরো পরিবারের নমুনা সংগ্রহ করেন। প্রশাসন আশেপাশের বাড়িগুলো লকডাউন করেন।

সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তার ছোট ভাই ফাহিম ইকবাল চৌধুরী জানান, দেশব্যাপী লকডাউনের শুরু থেকে আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী অসহায় মানুষের মাঝে পার্বত্যমন্ত্রীর বীর বাহাদুর এমপির পক্ষ হয়ে ঘরবন্ধি মানুষের দোরগোঁড়ায় পোঁছে দিতেন খাদ্যসামগ্রী । শুধু তাই নয় তিনি দলীয়,নিজ ব্যক্তিগত আর বিভিন্ন সংগঠনের পক্ষ হয়ে খাদ্যসামগ্রী উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করতেন।

এতে কারো শারীরিক সংস্পর্শে তসলিম ইকবাল চৌধুরীর জ্বর, সর্দিকাশি উপসর্গে পজেটিভ হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান,
আক্রান্ত ব্যক্তি মোটামুটি সুস্থতার খবর পেয়ে তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ওই বাড়িসহ আশেপাশের সংস্পর্শ হওয়া বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।

তসলিম ইকবাল চৌধুরী বর্তমান নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্ঠা। তিনি উপজেলার পাহাড়ি-বাঙ্গালীসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।