১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

নাইক্ষ্যংছড়ির ১৮৯২ উপকারভোগী সদস্যের মাঝে কারিতাসের বীজ বিতরণ

Karitsa news pic
বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিঁড়ি প্রকল্পের অধীনে নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপকারভোগী সদস্যদের মাঝে সবজি বীজ, কচু বীজ ও আদা বীজ  বিতরণ করা হয়েছে। (২এপ্রিল) বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের উম্মুক্ত মঞ্চ এলাকায় এসব বীজ বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, কারিতাসের মাঠ কর্মকর্তা উজ্জল চাকমা।
কারিতাস সূত্র জানায়, ২০১১ সনের সেপ্টেম্বর থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাস থেকে আগামী মে মাস পর্যন্ত কচু বীজ, আদা ও সবজি বীজ বিতরণ সহায়তা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে মোট ১৮৯২ জন উপকারভোগী সদস্যদের মাঝে সবজি বীজ, ২৯৮জনের মাঝে ৪০ কেজি হারে আদা বীজ ও ১০৬ জনের মধ্যে ৫০ কেজি হারে কচু বীজ বিতরণ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।