২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

নাইক্ষ্যংছড়ির বাইশারী বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৩জন অপহৃত

Foridul Alam BNP22

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরিদুল আলম (৫৫)সহ আরো ২জনকে অপহরণের পাচঁ ঘন্টা পর অপহৃত ফরিদুল আলমের মোবাইল ফোন থেকে কল করে ২লক্ষ টাকা চাদাঁ দাবী করেছে অপহরণকারীরা। অপহৃত ফরিদুল আলমের ছেলে ওসমান সরওয়ার এ প্রতিবেদককে জানান, দুপুর ১টার দিকে তাঁর বাবার ব্যবহৃত মোবাইল নং ০১৮৩২-৭২১৯৭০ থেকে তাঁর ব্যবহৃত ০১৮৩৪-৩৭৯৪৮৭ নং মোবাইলে ফোন করে অপহরণকারীরা। এসময় মুক্তিপনের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে ঘন্টাখানেকের মধ্যে পরিশোধ করতে বলেছেন। অপরদিকে ঘটনার পর পরই অপহৃত ফরিদুল আলমকে উদ্ধারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ব্যাঙডেবা থেকে শুরু করে ঢুইল্যাঝিরি নামক এলাকা পর্যন্ত অভিযান অব্যাহত রেখেছে। এসময় ঈদগড় পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল হাসেমের কাছ থেকে বার বার অভিযানে সহযোগিতা চেয়েও ব্যার্থ হচ্ছেন অপহৃত পরিবারের লোকজন ও বাইশারী ফাড়ি পুলিশ।
এর আগে আজ সকাল ৮ টার সময় ঈদগড়-ঈদগাও সড়কের ঈদগাও ঢালা নামক এলাকা থেকে ফরিদুল আলমসহ আরো ২জনকে অপহরণ করে নিয়ে যায় একটি অরণকারী চক্র।
ফরিদ আজ বুধবার সকাল ৮টায় বান্দরবান জেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রামু উপজেলার ঈদগাও ঢালা নামক এলাকায় পৌছলে পূর্বে থেকে উৎপেতে থাকা অপহরণকারী চক্রের ৬/৭ সদস্য তাদের সিএনজি গাড়ির গতিরোধ করে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ফরিদুল আলম বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল নামক এলাকার বাসিন্দা।
অপহৃত অন্য দুইজন হচ্ছেন- ঈদগড় বউঘাট নামক এলকার বাসিন্দা কাসেম আলীর ছেলে সিএনজি ড্রাইভার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মোহাম্মদ সওদাগরের ছেলে নুরুল ইসলাম। অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হক।
এদিকে ঈদগড় পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই আবুল হাসেম ঘটনার সত্যতা জানিয়ে ঘটনাস্থল ঈদগাও পুলিশের অধীনে পড়েছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।