১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নাইক্ষ্যংছড়ির চাকঢালায় প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু জনগণের পাশে থেকে দায়িত্বভার নিতে চাই


নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মার্মার উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী উত্তর চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে শত শত স্থানীয় গরীব অসহায় জনসাধারণ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মুবিনুল হক চৌধুরী, ডা: সালমান করিম খান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন বড়–য়া এই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, বান্দরবান জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির, এসআই মনিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক ডা: অংছালু মার্মা, বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ভানু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মংহ্লা প্রু।
চিকিৎসা ক্যাম্পে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- আপনারা যত ভালবাসবেন আমাদের দায়িত্ব বাড়বে। এতে এলাকার উন্নয়ন হবে। আপনাদের পাশে থেকে দায়িত্বভার নিতে চাই। বিগত পাচঁটি বার বীর বাহাদুরকে ভালবেসে এমপি নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন- এই চিকিৎসা ক্যাম্পে সাধ্যমতো ওষুধ সরবরাহ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে নিয়মিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে।


এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আবু মুসা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মংক্যচিং চৌধুরী, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: শফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব ইমরান মেম্বার, ডা: ইসমাইল, ডা: সিরাজুল হক, যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এদিকে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে চাকঢালা আমতলী মাঠ এলাকায় একটি মতবিনিময় সভায় মিলিত হন মেহ্লা প্রু মার্মা। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, অধ্যাপক মো: শফি উল্লাহ, ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।