২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ির আশ্রয় শিবিরে আ.লীগের ত্রাণ বিতরণ

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ও ঘুমধুম ইউনিয়নের শূণ্যরেখায় অবস্থিত পাঁচটি আশ্রয়শিবিরে মঙ্গলবার (১৮ অক্টোবর) ২ হাজার ৫০০ শ রোহিঙ্গাকে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণের মধ্যে ছিল- লুঙ্গি, থামি, বালতি, মগ ও সাবান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান, আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।