১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নাইক্ষ্যংছড়ির আশারতলীতে নিখোজের দুই দিন পর লাশ মিললো বৃদ্ধার

 


নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলীতে নিখোজের দুই দিন পর লাশ মিলেল মো: হাসন আলী (৫৫) নামে এক বৃদ্ধার। তিনি স্থানীয় আক্কল আলীরে ছেলে। শনিবার সকাল ১১টার দিকে আশারতী পুরাতন বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ক্ষত বিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতের ছেলে মো: শফি জানান- গত বৃহস্পতিবার পানের বরজের জন্য খুটি আনতে গিয়ে নিখোজ ছিল তাঁর বাবা। শনিবার সকালে কাঠুরিয়ারা পাহাড়ে তার বাবার লাশ দেখতে পেয়ে খবর দিলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বন্য হাতির আক্রমনে হাসন আলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার মো: হাসন।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির জানান- বন্য হাতির আক্রমণে মো: হাসন আলীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।