১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নাইক্ষ্যংছড়ির অরণ্য থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ির গহীন অরণ্যের কুলাচি এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে বিজিবির নাইক্ষ্যংছড়িস্থ ৩১ ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত ফাঁড়ির সুবেদার বাকী বিল্লাহ এ অভিযান পরিচালনা করেন। তবে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র পেলে চলে যায় বলে দাবি করেছেন তাঁরা।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ারুল আযীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সন্ত্রাসী তৎপরতা দমন ও অস্ত্রসহ মাদক চোরাচালান বন্ধে বিজিবির চলমান অভিযান অব্যাহত থাকবে।’
নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির বলেন, ‘সোমবার সকালে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র দুটি থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।