২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে ৬ রোহিঙ্গা দালাল গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী ছয় দালালকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে বিজিবি। রোববার সন্ধ্যায় গ্রেফতারদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি ।

গ্রেফতাররা হলেন টেকনাফ কেরনতলী এলাকার নুরুল কবিরের ছেলে আজিজুল হক (২২), গোদারবিল গ্রামের মো. সিরাজের ছেলে রিয়াজ (৪৫), নুরুল হকের ছেলে মো. নাছির (৩২), ফিরোজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২২), শাহপরীরদ্বীপ এলাকার মৃত হোসেনের ছেলে রহমত উল্লাহ (৫০) ও আবদুল গফুরের ছেলে মো. হোসেন (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৬ দালালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ করাতো বলে বিজিবির কাছে স্বীকার করেছে তারা।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, আটকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।