৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়িতে ৩৭ মে:টন চাল ও ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ

download

নাইক্ষ্যংছড়িতে গত বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টায় পানি বন্দি মানুষের সহায়তায় ২৫ মে:টন চাল ও ১লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার ২য় দফায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তাৎক্ষনিক ১২ মে:টন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। যার মধ্যে বাইশারী ইউনিয়নে ৪ মে:টন চাল ও ৪হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আড়াই মে:টন চাল ও ৪হাজার টাকা, ঘুমধুম ইউনিয়নে আড়াই মে:টন চাল ও ৪হাজার টাকা, সোনাইছড়ি ইউনিয়নে ১মে:টন চাল ও ৪হাজার টাকা এবং দোছড়ি ইউনিয়নে ২ মে:টন চাল ও ৪হাজার টাকা।
উপজেলায় অন্তত ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাব্য তথ্যে শনিবার ২য় দফায় আরো ২৫ মে:টন চাল ও ১লক্ষ টাকা ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাদ্দ দিয়েছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ। এ নিয়ে উপজেলায় মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩ মে:টন চাল ও ১লক্ষ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, ৪৮ ঘন্টায় পানি বন্দি থাকায় বিশেষ করে বাইশারী, ঘুমধুম ও নাইক্ষ্যংছড়ি সদরে ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।